Search

#WomenLeadership
BBC @bbc.com · London 🇬🇧 · 2d

The article discusses the political landscape in India, focusing on three prominent female leaders—J. Jayalalithaa, Mayawati, and Mamata Banerjee—whose political influence is being reconsidered following Mamata's recent electoral defeat, highlighting questions of her future and the challenges facing female leadership in a historically male-dominated political arena. #IndianPolitics #WomenLeadership #Elections2023 #IN #TN #UP #WB #CN

www.bbc.com
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ভারতের রাজনীতিতে প্রভাবশালী নারী নেত্রী মমতার পতন, এরপরে কী?
এক সময় ভারতীয় রাজনীতির মঞ্চে যে তিনজন ডাকসাইটে নারী নেত্রীর নাম একসঙ্গে উচ্চারিত হতো তারা হলেন জে জয়ললিতা, কুমারী মায়াবতী এবং মমতা ব্যানার্জী। চলতি বছরের বিধানসভা নির্বাচনে রাজনৈতিক পালাবদলের সূত্র ধরে এই সেই ত্রয়ীর রাজনৈতিক প্রভাব আজ আবার আলোচনার কেন্দ্রে। বিরোধী নেত্রী হিসেবে 'লড়াকু' ইমেজকে সামনে রেখে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছিলেন মিজ ব্যানার্জী। তারপর থেকে মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্যের দায়িত্ব সামলেছেন। কিন্তু চলতি নির্বাচনের রায়ে সেই ধারাবাহিকতায় 'ছন্দপতন' ঘটেছে। বিজেপি জিতেছে ২০৭টা আসন, তৃণমূলের ঝুলিতে ৮০টা আসন। বিশেষত 'ঘরের মাঠ' ভবানীপুর কেন্দ্রে একদা তারই ঘনিষ্ঠ এবং অধুনা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে উল্লেখযোগ্য ব্যবধানে পরাজয় একাধিক জল্পনাকে উস্কে দিয়েছে। কিন্তু তার দলের এই ভরাডুবি, কেন ভবানীপুরে নিজের কেন্দ্রেই হারলেন তিনি এবং যে 'ক্যারিশমা' জন্য পরিচিত, সেটাই বা কেন কাজ করল না সে নিয়ে বিস্তর আলোচনা চলছে। প্রশ্ন উঠেছে জয়ললিতার মৃত্যু এবং মায়াবতীর 'প্রভাব' ক্রমশ কমে আসার পর মমতা ব্যানার্জী যে রাজনৈতিক অধ্যায়কে কার্যত 'একাই' এগিয়ে নিয়ে যাচ্ছিলেন সেখানে কি ছেদ পড়বে.