Search

#JusticeForChandranath
BBC @bbc.com · London 🇬🇧 · 1d

The murder of Chandranath Rath, a close aide of West Bengal BJP leader Suvendu Adhikari, in a drive-by shooting in Madhyamgram has intensified political tensions in the region following the BJP's electoral victory, leading to protests by party supporters and calls for a thorough investigation into the incident. #PoliticalViolence #WestBengal #JusticeForChandranath #IN #BD

www.bbc.com
পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর সহকারীকে গুলি করে হত্যা, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির
পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক বা সহকারী চন্দ্রনাথ রথকে বুধবার রাতে গুলি করে হত্যার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতি। বুধবার রাতে বাড়ি ফেরার সময়, উত্তর ২৪ পরগণার মধ্যমগ্রামে রাস্তার উপর চন্দ্রনাথ রথের গাড়িকে লক্ষ্য করে গুলি চালানো হয়। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। হামলায় তার গাড়ির চালক গুরুতর জখম হন। তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। শুভেন্দু অধিকারীর দাবি, "পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় এই হত্যা করা হয়েছে"। পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের ফল প্রকাশ হয়েছে চৌঠা মে। বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি এবং নতুন মুখ্যমন্ত্রীর সম্ভাব্য তালিকায় যাদের নাম উঠে এসেছে তাদের মধ্যে মি.